লংমার্চের নামে গাড়ি মার্চ করছে ১১ দলীয় ঐক্য জোট: সংস্কৃতিমন্ত্রী

নজরুলচর্চা ও তৃণমূল পর্যায় থেকে শিল্পী খুঁজে আনার বিষয়ে সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘তৃণমূল থেকে শিল্পী খুঁজে আনার কার্যক্রম চলছে। প্রতিটি এলাকা, স্কুল, মাদ্রাসা, উপজেলা, জেলা ও বিভাগ থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর আওতায় নাটক, অভিনয়, কবিতা আবৃত্তি, গান, নাচ ও অঙ্কনসহ বিভিন্ন বিষয়ে প্রতিভা অন্বেষণ করা হচ্ছে। এসব কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে রয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। চুয়াডাঙ্গাতেও নজরুল বর্ষ উপলক্ষে একাধিকবার বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।’
মতবিনিময় সভায় জেলার মাদক, চোরাচালান, বাল্যবিবাহ ও আত্মহত্যার প্রবণতা প্রতিরোধের বিভিন্ন পদ্ধতি নিয়েও আলোচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক লুৎফুন নাহার, পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার ও জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামানসহ অন্যরা।
পরে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে সপ্তাহব্যাপী নজরুল উৎসবের সমাপনী অনুষ্ঠানে অংশ নেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী।

