শ্লীলতাহানির অভিযোগে সালিস, ব্যাংক চেক ও ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ

শাকিলা বিবি আরও অভিযোগ করেন, ওই মামলা থেকে বাঁচতে মাতবরদের প্ররোচনায় ওই নারী গতকাল শুক্রবার তাঁর স্বামীর বিরুদ্ধে মান্দা থানায় মামলা করেন। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, ‘সালিস বৈঠক হয়েছে। সালিসে উপস্থিত মাতবরেরা ফাঁকা স্ট্যাম্প ও চেকে স্বাক্ষর নিয়ে আমার কাছে জমা দিয়েছেন।’
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, ‘নারীর শ্লীলতাহানির অভিযোগে করা মামলায় শিশ মোহাম্মদকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। একই ঘটনায় শিশ মোহাম্মদও আদালতে পৃথক দুটি মামলা করেছেন। এসব বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
সারাদেশ থেকে আরও পড়ুন

