সীমান্তবর্তী ১০ প্রতিষ্ঠানে ফল বিপর্যয়, চোরাচালানসহ চার কারণ

গর্জনিয়া ইউনিয়নের শিক্ষাবিদ ও অধ্যক্ষ ওবাদুল হাকিম বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনীতি ও এলাকায় চোরাচালান বন্ধ করতে হবে। এ ছাড়া কাছাকাছি স্থানে পরীক্ষাকেন্দ্র স্থাপনের দাবি জানিয়ে তিনি বলেন, দূরের কেন্দ্রব্যবস্থা বাদ দিলে ফল ভালো হবে। তাঁর ভাষ্য, শিক্ষকেরা একা ফল ভালো করতে পারবেন না।
বাইশারী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুহাম্মদ ওমর ফারুখ জানান, তাঁর প্রতিষ্ঠানে ফলাফল বিপর্যয়ের কারণ অনুসন্ধান করে দেখা গেছে, অধিকাংশ শিক্ষার্থী ইংরেজিতে খারাপ করেছে। এ কারণে আগামী মঙ্গলবার জরুরি শিক্ষক সভা ডেকেছেন তিনি।
মুহাম্মদ ওমর ফারুখ বলেন, শিক্ষার্থীরা ইংরেজিতে দুর্বল। গ্রামাঞ্চলে ইংরেজি ও গণিত বিষয়ে পড়ানোর জন্য গৃহশিক্ষকও নেই। চোরাকারবার ও মোবাইলের ব্যবহার শিক্ষার্থীদের ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
সারাদেশ থেকে আরও পড়ুন

