সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

খামারে ভাগ্য বদল রাজস্থলীর তরুণ উদ্যোক্তার, পেলেন রাষ্ট্রপতি সম্মাননা

নিজস্ব প্রতিবেদক০১ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ পিএম
খামারে ভাগ্য বদল রাজস্থলীর তরুণ উদ্যোক্তার, পেলেন রাষ্ট্রপতি সম্মাননা

পাহাড়ের দুর্গম জনপদে গবাদিপশুর খামার গড়ে স্বাবলম্বী হয়েছেন রাঙামাটির রাজস্থলী উপজেলার তরুণ উদ্যোক্তা আছোমং মারমা। কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও আত্মবিশ্বাসকে পুঁজি করে গড়ে তোলা সমন্বিত কৃষি ও পশুপালন উদ্যোগের স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন জাতীয় পর্যায়ের সম্মাননা। পুরস্কার হিসেবে তাঁকে সম্মাননা স্মারকের পাশাপাশি এক লাখ টাকার চেক দেওয়া হয়েছে।

আজ রোববার জাতীয় যুব দিবস উপলক্ষে ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতির হাত থেকে তিনি এ সম্মাননা গ্রহণ করেন। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রী আমিনুল হক উপস্থিত ছিলেন।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...