গাইবান্ধায় ভূমি কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন

মানববন্ধনে বক্তব্য দেন আলমগীর হোসেন, আব্দুর রশিদ, আব্দুল মমিন, সুমন মিয়া প্রমুখ। বক্তারা বলেন, সহকারী ভূমি কর্মকর্তা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী মনোভাব এবং ভূমি সেবা ও ভ্রাম্যমাণ অভিযানের নামে সাধারণ মানুষকে হয়রানি করছেন। তাঁর বিরুদ্ধে সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে ওই কর্মকর্তার অপসারণ দাবি করেন তাঁরা।
বক্তারা আরও বলেন, এই সহকারী ভূমি কর্মকর্তা সেবাগ্রহীতাদের নানাভাবে হয়রানি করছেন। তাঁকে অপসারণ না করা হলে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে উপজেলা চত্বর প্রদক্ষিণ করা হয়।
সারাদেশ থেকে আরও পড়ুন

