সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

আমতলীতে জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক০১ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ পিএম
আমতলীতে জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ

খোঁজ নিয়ে জানা গেছে, সরকার প্রত্যেক জেলেকে ২৫ কেজি করে চাল বরাদ্দ দিয়েছে। আমতলী উপজেলায় নিবন্ধিত জেলে রয়েছেন সাত হাজার। এর মধ্যে গুলিশাখালী ইউনিয়নের এক হাজার ৮৫০ জেলের জন্য বরাদ্দ দেওয়া হয় ৪৬ দশমিক ২৫ মেট্রিক টন চাল।

অভিযোগ রয়েছে, গত রোববার ও বৃহস্পতিবার জেলেদের জন্য ৩৬ মেট্রিক টন চাল খাদ্যগুদাম থেকে ছাড় করিয়ে নেন প্রশাসনিক কর্মকর্তা রাজিবুল ইসলাম। পরে বৃহস্পতিবার ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের ছয় শতাধিক জেলেকে চাল দেওয়ার জন্য আমতলী উপজেলা খাদ্যগুদামে ডাকা হয়। জেলেরা সেখানে উপস্থিত হলে অল্পসংখ্যক ব্যক্তিকে চাল দেওয়া হয়। তালিকায় নাম না থাকার কারণ দেখিয়ে কয়েক শ জেলেকে ফিরিয়ে দেওয়া হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...