উপজেলা নির্বাচন অফিসের সামনে যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা

রিনা বেগমের ভাষ্য, রাত সাড়ে ১২টার দিকে তিনি জানতে পারেন, উপজেলা পরিষদের ভেতরে নির্বাচন অফিসের সামনে পুকুরপাড়ে তাঁর ছেলেকে মারধর করে ফেলে রাখা হয়েছে। অজ্ঞাত সন্ত্রাসীরা রাজুকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে মাথা, কপাল, ঠোঁট, ডান পাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর রক্তাক্ত জখম করে এবং তাঁর বাম পা ভেঙে দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
স্থানীয় রহিম মল্লিকের ছেলে ইনু মল্লিক রাজুকে গোঙরাতে দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক পরে তাঁকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠান।
হামলার কারণ এখনো জানা যায়নি বলে জানান রিনা বেগম।
সারাদেশ থেকে আরও পড়ুন

