মিরপুর-১০, ১ ও উত্তরায় হকারদের জন্য বিকল্প স্থান খোঁজা হচ্ছে: ডিএনসিসি প্রশাসক

মিরপুর-১০, মিরপুর-১ ও উত্তরায় হকারদের জন্য বিকল্প জায়গা খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। তিনি বলেছেন, দ্রুত হকারদের বিকল্প বসার ব্যবস্থা করা হবে। তবে মিরপুর-১০ ও মিরপুর-১ এলাকার ফুটপাতে হকারদের আর বসতে দেওয়া হবে না।
আজ সোমবার দুপুরে গুলশানে ডিএনসিসি সম্মেলন কক্ষে বাংলাদেশ হকার্স ইউনিয়নের ১০ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে প্রশাসক এসব কথা বলেন। এ সময় মিরপুরসহ বিভিন্ন এলাকায় উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসনের দাবিতে স্মারকলিপি দেন প্রতিনিধিদলের সদস্যরা।
সারাদেশ থেকে আরও পড়ুন

