ফরিদপুরে ব্যাংক কর্মকর্তাকে অপহরণ, মুক্তিপণ নিয়ে ফেলে গেল সড়কের পাশে

জানা গেছে, সোমবার সকাল ৭টার দিকে ঢাকা যাওয়ার উদ্দেশে ভাঙ্গা উপজেলার দক্ষিণপাড় বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিলেন বাহাউদ্দিন। এ সময় একটি প্রাইভেট কার তাঁর সামনে এসে থামে। চালক তাঁকে ঢাকা যাওয়ার প্রস্তাব দিলে গাড়িতে থাকা আরও তিনজনকে যাত্রী ভেবে তিনি উঠে পড়েন।
গাড়িতে ওঠার দুই মিনিটের মধ্যেই দুর্বৃত্তরা তাঁর মুখ বেঁধে মারধর শুরু করে। বাহাউদ্দিনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও অস্ত্রের মুখে জিম্মি করে পরিবারের সদস্যদের কাছে ফোন করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিকাশে টাকা পাঠালে বাহাউদ্দিনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে ফেলে রেখে প্রাইভেট কার নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
সারাদেশ থেকে আরও পড়ুন

