মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
সরকারের ওপর জনগণের আস্থা নেই: নাহিদ ইসলামযুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ভোট শুরুকাভার্ড ভ্যান থেকে ১৫ লাখ টাকার মালামাল চুরি, সিআইডির অভিযানে গ্রেপ্তার ১জমি দখলে নিতে বিধবার খেতের ধান কেটে নেওয়ার অভিযোগ২১ বার পেছাল হাদি হত্যার অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখবিশ্বকাপ থেকে ফিরেই সুখবর, লাখ টাকা করে পেলেন কিশোর ফুটবলাররাশ্রমিকের ছদ্মবেশে নাশকতা করলে কঠোর ব্যবস্থা: ডিসি ফরিদাশেরপুরে পাগলা কুকুরের আক্রমণ, নারী-শিশুসহ আহত অর্ধশতাধিকডিসেম্বরে আপাকে দেশে আনতে অরাজকতা করতে দেওয়া হবে না: ডিএনসিসি প্রশাসকসিরাজগঞ্জে ফেনসিডিলের মামলায় ট্রাকচালক ও হেলপারের যাবজ্জীবন কারাদণ্ড
বিজ্ঞাপন

যুবককে তুলে নিয়ে হত্যা, চার দিন পর প্রধান আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৪ পিএম
যুবককে তুলে নিয়ে হত্যা, চার দিন পর প্রধান আসামি গ্রেপ্তার

ঝালকাঠির রাজাপুরে নুরে আলম নামের এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় মামলার চার দিন পর প্রধান আসামি মো. শাহজাহান হাওলাদারকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মধ্য কবুতরখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মঠবাড়িয়া থানা পুলিশের সহায়তায় রাজাপুর থানা পুলিশের একটি টিম এই অভিযান পরিচালনা করে। পরে তাকে রাজাপুর থানায় নিয়ে আসা হয়।

গ্রেপ্তার শাহজাহান হাওলাদার রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের উত্তর তারাবুনিয়া এলাকার মৃত আব্দুল ছত্তার হাওলাদারের ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে রাজাপুরের নৈকাঠি এলাকার ভাড়া বাসা থেকে নুরে আলমকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে কাঠিপাড়া এলাকার কতবেলতলা নামক একটি নালার মধ্যে মরদেহ ফেলে রেখে যায়। পরদিন সকালে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...