প্রধানমন্ত্রীর খুলনা সফর কাল: এসআরবির বোমা ডিসপোজাল টিম ও ডগ স্কোয়াড মাঠে

এসআরবি-৬-এর অধিনায়ক নিস্তার আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর নিরাপত্তায় টহল জোরদার করা হয়েছে। সাদা পোশাকে সদস্যরা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এসআরবির বোমা ডিসপোজাল টিম ও ডগ স্কোয়াডও কাজ শুরু করেছে। সব মিলিয়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাজ্জাদুর রহমান বলেন, প্রধানমন্ত্রীকে চার স্তরের নিরাপত্তা দেওয়া হচ্ছে। নগরজুড়ে পুলিশের চেকপোস্ট বসানোসহ টহল বাড়ানো হয়েছে। প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন থাকবে। পাশাপাশি সাদাপোশাকে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
সারাদেশ থেকে আরও পড়ুন

