বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
নোয়াখালীতে ছয় ফার্মেসিকে ১ লাখ টাকা জরিমানামার্কিন নির্বাচনের ফল রাশিয়ার সঙ্গে সম্পর্কে কী প্রভাব ফেলবেমৃত্যুর মুখ থেকে জীবন ফিরিয়ে আনার গল্প: হাওরপারের জাইতুনের পুনর্জন্ম৩৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ব্যবসায়ীর বিরুদ্ধে দুদকের মামলাকিশোরকে অপহরণ করে আপত্তিকর ভিডিও ধারণ, মূলহোতা গ্রেপ্তারফেল করাদের সাপ্লিমেন্ট পরীক্ষার ফরম পূরণ করতে হবে ৯ নভেম্বরের মধ্যেমৃত্যুর আগের রাতে তাহসিফের সঙ্গে কোথায় ছিলেন দিশানেত্রকোনায় হাওরাঞ্চলের উন্নয়নে বিশেষ টাস্কফোর্স গঠনের আহ্বানযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর কে এই আবদুল আল-সাইয়েদমৌলভীবাজারে ভারতে যাওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৮
বিজ্ঞাপন

মোংলা বন্দরে ৪০৬৮ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক০৪ নভেম্বর ২০২৬, ০৩:৫২ পিএম
মোংলা বন্দরে ৪০৬৮ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা বলেন, ৪ হাজার ৬৮ কোটি টাকার এ প্রকল্পের আওতায় দুটি নতুন কন্টেইনার জেটি ও ইয়ার্ড নির্মাণ করা হবে। পাশাপাশি পণ্য হ্যান্ডলিংয়ের জন্য ৪৯টি আধুনিক যন্ত্রপাতি সংযোজন করা হবে।

এদিকে বন্দরের সক্ষমতা বাড়াতে শুধু অবকাঠামো নির্মাণই নয়, বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ বাস্তবায়নের দাবি জানিয়েছেন বন্দর ব্যবহারকারীরা। তাদের মতে, বন্দর চ্যানেলের নাব্যতা ধরে রাখতে পরিকল্পিত ড্রেজিং ও নিয়মিত সংরক্ষণ, সড়ক ও রেল যোগাযোগের উন্নয়ন, ফয়লা বিমানবন্দর চালু এবং আকরাম পয়েন্টে দ্রুত এলএনজি স্টেশন নির্মাণ করা প্রয়োজন।

মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুলফিকার আলী বলেন, বন্দরের পূর্ণ সক্ষমতা কাজে লাগাতে চ্যানেলের নাব্যতা রক্ষা, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ জরুরি। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে বন্দরের কার্যক্রম আরও গতিশীল হবে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী মোংলা বন্দরে চীনা কোম্পানির মাধ্যমে নতুন দুটি কন্টেইনার জেটি নির্মাণকাজের উদ্বোধন করবেন। পাশাপাশি ইনভেস্ট বাংলাদেশ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের মধ্যে রেলওয়ে সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হবে। এর ফলে মোংলা বন্দর দিয়ে কন্টেইনার পরিবহনে রেল যোগাযোগ চালু হবে। এতে ব্যবসায়ীদের আগ্রহ ও বিনিয়োগ বাড়বে।

সংশ্লিষ্টদের মতে, নতুন জেটি ও ইয়ার্ড নির্মাণ, আধুনিক যন্ত্রপাতি সংযোজন এবং রেল যোগাযোগ চালু হলে মোংলা বন্দরের পণ্য পরিবহন ও হ্যান্ডলিং সক্ষমতা বাড়বে। পাশাপাশি দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হওয়ার সুযোগ তৈরি হবে। পরিকল্পিত উন্নয়ন বাস্তবায়িত হলে চট্টগ্রাম বন্দরের বিকল্প ও দেশের দ্বিতীয় সমুদ্রবন্দর হিসেবে মোংলা বন্দরের গুরুত্ব আরও বাড়বে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি, কর্মসংস্থান ও ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...