রিকশায় এসে জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ

এর আগে, গত ১৪ অক্টোবর শেরেবাংলা নগর এলাকার জুলাই স্মৃতি জাদুঘরের ১ নম্বর গেটের সামনে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি বিস্ফোরিত হয় এবং অন্যটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। পরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ দল অবিস্ফোরিত ককটেলটি নিষ্ক্রিয় করে।
ওই ঘটনায় মো. শাহীন ওরফে আরিফ মোল্লা (৪৫) নামের এক সিএনজিচালিত অটোরিকশাচালক আহত হন। তার শরীরে ককটেলের স্প্লিন্টার লাগে।
এ বিষয়ে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, রাত ১১টার পর দুর্বৃত্তরা একটি রিকশায় করে এসে জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় কেউ আহত হয়নি।
সারাদেশ থেকে আরও পড়ুন

