বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

ইরান যুদ্ধই কাল হলো ডোনাল্ড ট্রাম্পের

নিজস্ব প্রতিবেদক০৫ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ এএম
ইরান যুদ্ধই কাল হলো ডোনাল্ড ট্রাম্পের

বিশ্লেষকেরা বলছেন, তবে এবারের নির্বাচনে ইরান যুদ্ধ ছাড়াও মার্কিনদের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রভাব পড়েছে। সম্প্রতি ট্রাম্পের জনপ্রিয়তা কমছিল। মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগমুহূর্তে যেসব জরিপ প্রকাশ করা হয়েছে, সেগুলোতে তাঁর জনপ্রিয়তা তলানিতে এসে ঠেকেছিল। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার রাতে ডেমোক্র্যাটদের বিশাল জয় প্রেসিডেন্ট ট্রাম্প এবং তাঁর আক্রমণাত্মক মনোভাব, বিশৃঙ্খলায় ভরা দ্বিতীয় মেয়াদের বিরুদ্ধে এক চূড়ান্ত বহিঃপ্রকাশ।

যা হতে পারে

এই নির্বাচনের পর আল জাজিরার এক বিশ্লেষণে বলা হয়েছে, সরকার পরিচালনাসহ বিভিন্ন ক্ষেত্রে ধাক্কা খেতে পারে ট্রাম্প। কারণ তাঁর দল রিপাবলিকান পার্টি কোনো কক্ষেরই নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেনি। ফলে পদে পদে বাধার মুখে পড়বেন তিনি।

ডেমোক্র্যাটদের এই জয়ের পর ট্রাম্প পরিবারের বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য, প্রয়াত যৌন অপরাধী জেফরি এপস্টাইনের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক এবং ইরান যুদ্ধের ক্ষেত্রে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের পদক্ষেপগুলো নিয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত হতে পারে। এমনকি এই সংঘাতকে কেন্দ্র করে ডেমোক্র্যাটরা ট্রাম্পকে তৃতীয়বারের মতো অভিশংসনের চেষ্টাও করতে পারেন।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...