বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

কেন হারল রিপাবলিকানরা, ৪ কারণ জানালেন জেডি ভ্যান্স

নিজস্ব প্রতিবেদক০৫ নভেম্বর ২০২৬, ০২:৪৭ এএম
কেন হারল রিপাবলিকানরা, ৪ কারণ জানালেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির সমর্থক হারানো ও পরাজয়ের কারণ বিশ্লেষণ করতে গিয়ে ভোটারদের প্রধান চারটি দাবির কথা তুলে ধরেছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

বুধবার (৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক স্ট্যাটাসে রিপাবলিকান পার্টির হারের চারটি কারণ তুলে ধরেন তিনি।

এক্স-এ দেওয়া এক স্ট্যাটাসে ভ্যান্স জানান, ট্রাম্পের হাত ছেড়ে দেওয়া ভোটারদের ফেরাতে করণীয় কী—তা জানতে সম্প্রতি একটি জরিপ চালানো হয়। ওই জরিপে ভোটারদের প্রধান চার দাবি হিসেবে উঠে এসেছে: ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধ করা, মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় কমানো, ‘আমেরিকা ফার্স্ট’ নীতি বাস্তবায়ন এবং ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ও কৌশলগত সম্পর্কের পরিবর্তন আনা।

জেডি ভ্যান্স উল্লেখ করেন, ভোটের দিন সকাল পর্যন্ত রিপাবলিকান সমর্থক ভোটারদের উপস্থিতি আশাব্যঞ্জক মনে হলেও অভ্যন্তরীণ জরিপে পরাজয়ের আগাম সংকেত স্পষ্ট ছিল।

নির্বাচনে প্রত্যাশিত ফল না পেলেও ভাইস প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন, ক্ষুব্ধ ভোটাররা শেষ পর্যন্ত এমন রিপাবলিকান নেতাদেরই বেছে নেবেন, যারা তাদের নীতি ও অগ্রাধিকারগুলোকে প্রাধান্য দেবে।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...