বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

কৃষি ব্যাংকের সাবেক কর্মকর্তা মোহসিনা আহমেদ মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক০৫ নভেম্বর ২০২৬, ০৩:০৬ এএম
কৃষি ব্যাংকের সাবেক কর্মকর্তা মোহসিনা আহমেদ মারা গেছেন

কৃষি ব্যাংকের সাবেক কর্মকর্তা মোহসিনা আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭০ বছর।

বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর সিদ্ধেশ্বরীতে নিজ বাসভবনে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।

মোহসিনা আহমেদ সাবেক বিচারপতি আবু কাওসারের স্ত্রী এবং দ্য ডেইলি স্টারের কূটনৈতিক প্রতিবেদক তাসনিম মহসিন মিশুর মা।

পরিবারের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার জোহরের নামাজের পর সিদ্ধেশ্বরীর বায়তুস সুজুত মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।

এদিকে তার মৃত্যুতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) গভীর শোক প্রকাশ করেছে।

রাজনীতি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...