রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আশুলিয়া-সাভারে শ্রমিক অসন্তোষ: ১৭৭ পোশাক কারখানায় ছুটিচুয়াডাঙ্গায় শিক্ষকদের নতুন বেতন নির্ধারণের নামে অর্থ আদায়ের অভিযোগপটিয়ায় বসতঘরে হামলা-ভাঙচুরের অভিযোগ বিএনপি-যুবদলের দুই সহোদর নেতার বিরুদ্ধেটানা ৪ দিন গ্যাসের চাপ কম থাকবে: পেট্রোবাংলা৪ দিন বন্ধ থাকবে সামিট এলএনজি, গ্যাস সরবরাহ কমবেইউক্রেন যুদ্ধ শুরুর পর কৃষ্ণ সাগরে ১ লাখ ২০ হাজার ডলফিনের মৃত্যু, কে দায়ীআট বছর পর ২৩১ চা-বাগানে নির্বাচনি প্রস্তুতি, ভোট ২৮ নভেম্বরটাকা নিয়ে বিরোধে ঢাকায় খুন ঝিনুক, ড্রামে ভরে মরদেহ ফেলা হয় শেরপুরে: পিবিআইচিকিৎসা ব্যয়ের ১০ কোটি টাকা ফেরত পেলেন হজযাত্রীরাযুবদলের ব্যানারসহ বেলুন গিয়ে পড়ল আসামে, তদন্তে পুলিশ
বিজ্ঞাপন

মার্তিনেসকে ধুয়ে দিলেন ব্রিটিশ সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক০১ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পিএম
মার্তিনেসকে ধুয়ে দিলেন ব্রিটিশ সাংবাদিক

মার্তিনেসের এমন আচরণের পর তাঁর কড়া সমালোচনা করেন কক্স। দ্য অ্যাথলেটিক-এ প্রকাশিত নিজের কলামে এই ডিফেন্ডারকে সরাসরি চলতি মৌসুমে এখন পর্যন্ত প্রিমিয়ার লিগের সবচেয়ে বাজে খেলোয়াড় হিসেবে উল্লেখ করেন তিনি।

নিজের মন্তব্যের পক্ষে মার্তিনেসের সাম্প্রতিক পারফরম্যান্সের উদাহরণও তুলে ধরেন কক্স। চেলসির বিপক্ষে লাল কার্ডের পাশাপাশি ফুলহ্যামের বিপক্ষে আত্মঘাতী গোল এবং টটেনহাম ও বোর্নমাউথের বিপক্ষে তাঁর নিষ্প্রভ পারফরম্যান্সের কথা উল্লেখ করেন এই সাংবাদিক।

কক্স লিখেছেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেড যে তিনটি ম্যাচে পয়েন্ট হারিয়েছে, তার প্রতিটির পেছনেই কারণ মার্তিনেস।’ শুধু সমালোচনা করেই থামেননি তিনি। মাইকেল ক্যারিকের একাদশ থেকে এই ডিফেন্ডারকে বাদ দেওয়ারও দাবি জানিয়েছেন।

কক্স আরও যোগ করেন, ‘যে খেলোয়াড় ধারাবাহিকভাবে ভুল করে দলের পয়েন্ট খোয়ানোর কারণ হচ্ছে, তাকে একাদশে রাখা যায় না। এসব ভুলের মধ্য দিয়ে সবচেয়ে বেশি ফুটে ওঠে তার দায়বদ্ধতার অভাব।’

ইউনাইটেডে মার্তিনেসের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তুলেছেন কক্স, ‘জাতীয় দলের জন্য তার ভবিষ্যৎ সিদ্ধান্ত যা-ই হোক না কেন, আগামী বছরের এই সময়ে মার্তিনেসের ইউনাইটেডে থাকার সম্ভাবনা খুবই কম।’

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...