নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল আকিজ গ্রুপ, মিলবে প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি সুবিধা

দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ গ্রুপ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্বাচিত কর্মীদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। নিয়মিত বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানটির নিয়মানুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছরে দুটি উৎসব বোনাস এবং বার্ষিক বেতন বৃদ্ধির সুবিধা পাবেন কর্মীরা। এছাড়া রয়েছে মধ্যাহ্নভোজ, বিশেষ ছুটি এবং হাসপাতালে ভর্তির ক্ষেত্রে সহায়তার সুযোগ।
আগ্রহী প্রার্থীরা নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে ও আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে এখানে ক্লিক করুন।
বিডিজবস ডটকমে প্রকাশিত এই বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ৩০ অক্টোবর, ২০২৬ পর্যন্ত আবেদন করার সুযোগ থাকবে।
চাকরি থেকে আরও পড়ুন

