রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
‘দ্বায়িত্বশীল জায়গা থেকে পত্রিকা ছিঁড়ে ফেলা স্বাধীন গণমাধ্যমের জন্য বড় অশনিসংকেত’কঠোরভাবে সহিংসতা দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রীপ্রাইজবন্ডের ছয় লাখ টাকা জিতল যে নম্বরজনগণের জানমালের নিরাপত্তায় সবাইকে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীরভারত পানি না দিলে ভারতীয় পণ্য, করিডর ও ট্রানজিট বন্ধ করতে হবে: নাহিদ ইসলামজামালপুরে কভার ভ্যানের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীরকিশোরগঞ্জ শিক্ষা অফিস থেকে ২৪ শিক্ষকের সার্ভিস বই উধাওরাজশাহীতে দুই দিনেও হয়নি খেলা, নাসুমের পাঁচযে ঘরে ছিল আলিম পাসের আনন্দ, সেখানেই এখন কান্নার রোলশারজাহতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসী মহসিনের মৃত্যু
বিজ্ঞাপন

মেহেরপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, বাবার দাবি পরিকল্পিত হত্যা

নিজস্ব প্রতিবেদক২৩ অক্টোবর ২০২৬, ১২:৫৩ পিএম
মেহেরপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, বাবার দাবি পরিকল্পিত হত্যা

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে হাসনাহেনা নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহটি মেহেরপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় সাত মাস আগে খোকসা গ্রামের বাসিন্দা কাটু শেখের মেয়ে হাসনাহেনার সঙ্গে রঘুনাথপুর গ্রামের মেরাজের বিয়ে হয়। হাসনাহেনা নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। আজ বেলা ১২টার দিকে নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে হাসনাহেনাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁর স্বামী। বিষয়টি জানানো হলে মেহেরপুর সদর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

এদিকে ঘটনাটি স্বাভাবিক মৃত্যু বা আত্মহত্যা নয় বলে দাবি করেছেন হাসনাহেনার বাবা কাটু শেখ। তাঁর অভিযোগ, তাঁর মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...