দর্শনায় ৫ গ্রাম গাঁজাসহ আটক ব্যক্তির কারাদণ্ড ও জরিমানা

চুয়াডাঙ্গার দর্শনায় ৫ গ্রাম গাঁজাসহ নাদির উদ্দিন (৫৬) নামের এক ব্যক্তিকে আটকের পর কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের একটি দল দর্শনা পৌর এলাকায় এ অভিযান চালায়। আটক নাদির উদ্দিন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চাঁদপুর স্কুলপাড়ার মৃত আমজাদ হোসেনের ছেলে।
অভিযান চলাকালে নাদিরের হেফাজত থেকে ৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতে তোলা হলে আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং দুই হাজার টাকা জরিমানা করেন।
অভিযানের বিষয়টি চুয়াডাঙ্গা ডট নেটকে নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. রফিকুল ইসলাম।
আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন

