সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

দামুড়হুদায় আরআরএমইপি প্রকল্পের মাটি কাটার কাজে লটারিতে ১০ নারী কর্মী বাছাই

নিজস্ব প্রতিবেদক২৮ অক্টোবর ২০২৬, ০২:০৭ পিএম
দামুড়হুদায় আরআরএমইপি প্রকল্পের মাটি কাটার কাজে লটারিতে ১০ নারী কর্মী বাছাই

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নে পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্পের (আরআরএমইপি) অধীনে মাটি কাটার কাজের জন্য ১০ জন নারী কর্মী বাছাই করা হয়েছে। মঙ্গলবার দুপুরে হাউলী ইউনিয়ন পরিষদ চত্বরে উপস্থিত সবার সামনে উন্মুক্ত লটারির মাধ্যমে এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

নিয়োগে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহি বজায় রাখতে লটারির আয়োজন করা হয়। চূড়ান্তভাবে নির্বাচিত ১০ জনের পাশাপাশি আরও ১০ জন নারীকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

হাউলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দিনের সভাপতিত্বে দুপুর ১২টায় অনুষ্ঠিত কর্মী নির্বাচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা প্রকৌশলী খালিদ হোসেন ও উপসহকারী প্রকৌশলী আক্তারুল ইসলাম। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক নাফিজ আক্তার সিদ্দিকী এবং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মনিরুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...