শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

মহেশপুরে সারের কার্ড ভাগাভাগি নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১২

নিজস্ব প্রতিবেদক৩০ অক্টোবর ২০২৬, ০১:২৮ পিএম
মহেশপুরে সারের কার্ড ভাগাভাগি নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১২

ঝিনাইদহের মহেশপুরে কৃষকদের সারের কার্ড ভাগাভাগিকে কেন্দ্র করে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার জিতারপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে কৃষকদের মাঝে সারের কার্ড বণ্টন নিয়ে জিতারপুর গ্রামের নুর ইসলামের ছেলে রিপন হোসেনের সঙ্গে একই গ্রামের হাদান মণ্ডলের ছেলে মইদুল ইসলামের বিরোধ দেখা দেয়। একপর্যায়ে দুজনের মধ্যে তীব্র কথা-কাটাকাটি শুরু হয়। এর জের ধরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। দফায় দফায় চলা এ সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১২ জন আহত হন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান হোসেন বলেন, ‘এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।’

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...