সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় বজ্রবৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক২৯ অক্টোবর ২০২৬, ০৮:২৭ এএম
ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় বজ্রবৃষ্টির আভাস

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ সময় দক্ষিণ-দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...