কাল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি পাবেন না যারা

আগামীকাল শনিবার (৭ নভেম্বর) ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’। এ দিবস উপলক্ষে প্রতিবছর ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে প্রতিবছর দিনটি ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে রাষ্ট্রীয় মর্যাদায় পালিত হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয় বিধি-৬ শাখা থেকে ছুটি ঘোষণা করে সম্প্রতি একটি চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেছেন উপসচিব ওয়ালীউল দামান।
প্রজ্ঞাপনে বলা হয়, প্রতিবছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করা হলো।
এ বছর ৭ নভেম্বর পড়েছে শনিবার, যা সাপ্তাহিক ছুটির দিন। তাই এ বছর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য এ ছুটিকে কেন্দ্র করে বাড়তি কোনো ছুটি ভোগের সুযোগ থাকছে না।
জাতীয় থেকে আরও পড়ুন

