রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

বোঝা যায় তলেতলে একটা খাতির ছিল: বিএনপি-আওয়ামী লীগকে ইঙ্গিত গোলাম পরওয়ারের

নিজস্ব প্রতিবেদক২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পিএম
বোঝা যায় তলেতলে একটা খাতির ছিল: বিএনপি-আওয়ামী লীগকে ইঙ্গিত গোলাম পরওয়ারের

মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, পল্টনের ঘটনায় তাঁরা মামলা করেছিলেন, কিন্তু আওয়ামী লীগ ২০০৯ সালে ক্ষমতায় এসে সেই মামলা প্রত্যাহার করেছে। তিনি বলেন, ‘আমরা পরে আদালতে সেই মামলার ফলোআপ করার জন্য নথি জোগাড় করতে গিয়ে দেখি, চার্জশিট দেওয়ার পরে মামলা তো প্রত্যাহার করেছেই, সরকারের ক্ষমতাকে কাজে লাগিয়ে মামলার সমস্ত নথিকে গায়েব করে দিয়েছে।’

জামায়াত সেক্রেটারি বলেন, ‘সেদিন বিএনপি ক্ষমতায় ছিল, স্বরাষ্ট্রমন্ত্রী ফোন ধরে নাই, পুলিশ-আর্মি কেউ সেদিন এখানে আসে নাই। অথচ আপনারা নয়াপল্টনে আরামের সঙ্গে মিটিং করেছিলেন। এতে বোঝা যায়, তলে তলে কী একটা খাতির ছিল।’

সমাবেশে দলের নির্বাহী পরিষদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ, ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মো. কামাল হোসেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে জামায়াত মনোনীত মেয়র পদপ্রার্থী সাদিক কায়েমসহ অনেকে বক্তব্য রাখেন। সমাবেশ শেষে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন জামায়াত নেতা-কর্মীরা। মিছিলটি পল্টন মোড়-জাতীয় প্রেসক্লাব হয়ে মৎস্য ভবন মোড়ে গিয়ে শেষ হয়।

রাজনীতি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...