শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

রাজধানীতে গাড়ির চোরাই যন্ত্রাংশের গোডাউনের সন্ধান, গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক০৬ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পিএম
রাজধানীতে গাড়ির চোরাই যন্ত্রাংশের গোডাউনের সন্ধান, গ্রেপ্তার ৪

রাজধানীর বিভিন্ন অভিজাত এলাকা থেকে দামি গাড়ির মূল্যবান যন্ত্রাংশ চুরি করে গোপন গোডাউনে মজুত করত একটি চক্র। এমন একটি চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ। এ সময় উত্তর মুগদার একটি গোডাউন থেকে প্রায় সাত লাখ টাকা মূল্যের চোরাই গাড়ির যন্ত্রাংশ জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে যাত্রাবাড়ী, মুগদা ও সবুজবাগ এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, মো. জসিম (৪০), মো. হারুন (৫০), আলামুন হুদা ওরফে মোল্লা (৬২) ও সুলতান (৪২)।

এক বিজ্ঞপ্তিতে ডিএমপি জানিয়েছে, গুলশান থানার একটি মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তর মুগদায় চোরাই গাড়ির যন্ত্রাংশ মজুত রাখার একটি গোপন গোডাউনে অভিযান চালানো হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...