সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

১৫ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক২৭ অক্টোবর ২০২৬, ১১:০৩ এএম
১৫ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা

ঋতুপরিক্রমায় এখন হেমন্তকাল। শীতকাল আসতে আরও মাসখানেক সময় বাকি থাকলেও উত্তরের জেলা পঞ্চগড়ে হেমন্তের শুরুতেই কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ। দিনের বেলা রোদের প্রখরতা তীব্র থাকলেও বেলা গড়িয়ে বিকেল হতেই শীতের অনুভূতি শুরু হয়। সন্ধ্যার পর থেকে বইতে থাকে হিমেল হাওয়া। রাত যত গভীর হয়, শীতের অনুভূতি তত বাড়তে থাকে। এই শীতের আমেজ থাকে সূর্যোদয় পর্যন্ত। তবে বেলা ওঠার সঙ্গে সঙ্গে বাড়তে শুরু করে দিনের তাপমাত্রা এবং দিনভর থাকে সূর্যের প্রখর রোদ। এভাবেই হেমন্তের দিনগুলো পার করছে প্রকৃতি।

বেলা গড়িয়ে সন্ধ্যার পর রাত যত গভীর হতে থাকে, জেলায় কুয়াশার পরিমাণও বাড়তে থাকে। রাতভর কুয়াশার পর ভোরে এর ঘনত্ব আরও বেড়ে যায়। তবে সূর্যের আলো ভূপৃষ্ঠে পড়ার পরপরই কুয়াশা কমতে শুরু করে।

মঙ্গলবার (আজ) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। এর আগে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...