সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

খুলনায় মোটরসাইকেলে এসে সিগারেট কোম্পানির কর্মীকে গুলি

নিজস্ব প্রতিবেদক২৭ অক্টোবর ২০২৬, ০১:১৬ পিএম
খুলনায় মোটরসাইকেলে এসে সিগারেট কোম্পানির কর্মীকে গুলি

প্রত্যক্ষদর্শী ও প্রাথমিক তথ্য অনুযায়ী, দুটি মোটরসাইকেলে করে চারজন দুর্বৃত্ত ঘটনাস্থলে এসে সালমানকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার পেটের ডান পাশে গুলি লাগে। এরপর দুর্বৃত্তরা তার ল্যাপটপের ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

পরে সালমানের সহকর্মীরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার চিকিৎসা চলছে।

ঘটনার খবর পেয়ে খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ ঘটনার কারণ অনুসন্ধান এবং জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে। এ জন্য ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, সালমানকে গুলি করার কারণ এবং ছিনতাইয়ের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...