সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

পল্টনে ঝটিকা মিছিল: আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের গ্রেপ্তার ১৫ জন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ পিএম
পল্টনে ঝটিকা মিছিল: আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের গ্রেপ্তার ১৫ জন রিমান্ডে

গত ২৪ অক্টোবর (শনিবার) বিকাল সাড়ে ৩টার দিকে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ঝটিকা মিছিল থেকে এই ১৫ জনকে আটক করা হয়। পরে এই ১৫ জনসহ ১২০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পল্টন থানা-পুলিশ।

মামলার অভিযোগে বলা হয়, ১৫ আসামিসহ সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের ১০০ / ১২০ জন নেতা কর্মী সরকার ও রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্ন ও ক্ষতিসাধনের ষড়যন্ত্র এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পরিকল্পনা করার উদ্দেশ্যে গত ১৫ অক্টোবর বেলা সাড়ে ৩টার সময় পুরান পল্টন আজাদ প্রোডাক্টস গলির মুখে রাস্তার ওপর সমবেত হয়ে বিভিন্ন ধরনের রাষ্ট্র বিরোধী স্লোগান দিতে থাকে। পল্টন থানা-পুলিশ দ্রুত সেখানে হাজির হলে মিছিলকারীরা পালানোর চেষ্টা কালে ১৫ জনকে আটক করা হয়। অজ্ঞাতনামা অনেকেই পালিয়ে যায়। আসামিদের বিরুদ্ধে বাংলাদেশের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ আনা হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...