ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে আজ ভোট

সার্বিক বিষয়ে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, উভয় পক্ষের অভিযোগ তাঁরা পেয়েছেন। একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয়সংখ্যক পুলিশ, এসআরবি, বিজিবি ও ম্যাজিস্ট্রেট মোতায়েন থাকবে।
ঠাকুরগাঁও উপনির্বাচন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই: ইসি সচিব
গতকাল নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিব আখতার আহমেদ বলেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনেও একই ব্যবস্থা ছিল। পরবর্তী সময়ে শেরপুর ও বগুড়ার দুটি উপনির্বাচনেও এই ব্যবস্থা রাখা হয়েছিল। এর ধারাবাহিকতায় ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনেও একই ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ইসি সচিব বলেন, মূলত আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভোটকেন্দ্র পর্যবেক্ষণের জন্য এই ব্যবস্থা রাখা হয়েছে। বিজিবি, এসআরবি ও পুলিশের সঙ্গে সমন্বয় করে মনিটরিং করা হবে। বডি ওর্ন ক্যামেরার পাশাপাশি বিজিবি ও পুলিশের বডি ওর্ন ক্যামেরা এবং বিজিবির ড্রোন ব্যবহার করে নজরদারি চালানো হবে। তিনি বলেন, ‘এই সার্ভিল্যান্স রেখে আমরা এখান থেকে মিনিট বাই মিনিট মনিটরিং করব।’
ঠাকুরগাঁও-১ আসনে সব শ্রেণির ভোটার নির্বিঘ্নে ভোট দিতে পারবেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, সেই পরিবেশ রয়েছে। তিনি জানান, এ বিষয়ে তিনি ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার, জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকারী জেলা নির্বাচন কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন। তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।
আখতার আহমেদ বলেন, ‘এখন পর্যন্ত উদ্বিগ্ন হওয়ার মতো কোনো কারণ আমরা পাইনি এবং ইনশা আল্লাহ পাব না।’

