সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

ফটিকছড়িতে খাদে পড়া প্রাইভেট কারে ৪০ লিটার চোলাই মদ, চালক পলাতক

নিজস্ব প্রতিবেদক৩০ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ পিএম
ফটিকছড়িতে খাদে পড়া প্রাইভেট কারে ৪০ লিটার চোলাই মদ, চালক পলাতক

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে মহাসড়কের আজম রোডের মাথায় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাঁরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটি জব্দ করে। এ সময় গাড়ির ভেতর থেকে ৪০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। তবে গাড়ির চালককে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামান বলেন, প্রাইভেট কার থেকে ৪০ লিটার চোলাই মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...