সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

অন্ধ অনুকরণ নয়, দেশীয় সংস্কৃতিতে জনবান্ধব নগরায়ণের আহ্বান আইপিডির

নিজস্ব প্রতিবেদক৩০ অক্টোবর ২০২৬, ০৭:২৪ পিএম
অন্ধ অনুকরণ নয়, দেশীয় সংস্কৃতিতে জনবান্ধব নগরায়ণের আহ্বান আইপিডির

​অনুষ্ঠানে নগর সংকট নিরসনে আইপিডির পক্ষ থেকে ৬টি প্রধান সুপারিশ পেশ করা হয়। সুপারিশ গুলোর মধ্যে রয়েছে— ভূপ্রকৃতি ও সামাজিক বাস্তবতার ভিত্তিতে জাতীয় নগরায়ণ নীতি প্রণয়ন; পুকুর, খাল ও জলাভূমির সুরক্ষায় স্থানীয় জনগণকে সম্পৃক্ত করা; প্রতিটি ওয়ার্ডে নিরাপদ খেলার মাঠ ও উন্মুক্ত স্থানের প্রাপ্যতা নিশ্চিত করে শিশু-কিশোরবান্ধব নগর গড়ে তোলা; নতুন ও পুরোনো সব আবাসন এলাকায় পাড়া-মহল্লাভিত্তিক সামাজিক যোগাযোগের স্পেস তৈরি করা; শ্রেণিভিত্তিক বৈষম্য দূর করে সামাজিকভাবে অন্তর্ভুক্তিমূলক আবাসন ব্যবস্থা গড়ে তোলা; এবং স্থানীয় সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের যৌথ উদ্যোগে নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রকৌশলী তোফায়েল আহমেদ সজীব, আইপিডির রিসার্চ ফেলো কে এম আসিফ ইকবাল আকাশ প্রমুখ।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...