মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

স্বর্ণালংকার-টাকা নিয়ে দ্বিতীয় স্ত্রী উধাও, সন্ধান পেতে পুরস্কার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক০১ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পিএম
স্বর্ণালংকার-টাকা নিয়ে দ্বিতীয় স্ত্রী উধাও, সন্ধান পেতে পুরস্কার ঘোষণা

ময়মনসিংহে স্বর্ণালংকার ও ব্যবসার নগদ তিন লাখ টাকা নিয়ে দ্বিতীয় স্ত্রী নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ করেছেন ৬০ বছর বয়সি মো. আব্দুল বাছেদ। নিখোঁজ স্ত্রী মোছা. রেখা আক্তারের সন্ধান পেতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। একই সঙ্গে স্ত্রী ও খোয়া যাওয়া মালামালের সন্ধানে কার্যকর তথ্য দিলে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন বাছেদ।

আব্দুল বাছেদ ময়মনসিংহ নগরের বেগুনবাড়ী এলাকার বাসিন্দা। তার অভিযোগ, প্রায় ৮ বছর আগে পারিবারিকভাবে ইসলামী শরিয়াহ অনুযায়ী রেজিস্ট্রি কাবিনের মাধ্যমে রেখা আক্তারের সঙ্গে তার বিয়ে হয়। গত ৮ আগস্ট রাতের পর থেকে রেখার কোনো খোঁজ পাচ্ছেন না তিনি।

বাছেদের দাবি, ৮ আগস্ট রাত আড়াইটার দিকে বাড়ি থেকে প্রায় তিন ভরি স্বর্ণালংকার ও ব্যবসার নগদ তিন লাখ টাকা নিয়ে চলে যান রেখা আক্তার। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। এ ঘটনায় তিনি ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে হাসিনা নামের এক নারীর সংশ্লিষ্টতার কথাও উল্লেখ করেছেন বাছেদ। তার অভিযোগ, বিভিন্ন সময়ে হাসিনা নানা পরামর্শ দিয়ে রেখা আক্তারকে এ ঘটনায় প্ররোচিত করেছেন। তবে এ বিষয়ে হাসিনা কিংবা অভিযোগে সংশ্লিষ্ট অন্য কারও বক্তব্য পাওয়া যায়নি।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...