শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, লরি চালক গ্রেপ্তারভুয়া সন্দেহে তিনজন পুলিশকে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরাশুক্রবার সুনামগঞ্জে টানা ৬ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যুৎ সরবরাহআজকের নামাজের সময়সূচি: ০৬ নভেম্বর ২০২৬লক্ষ্মীপুরে অসুস্থ মাকে হাসপাতালে নেওয়ার পথে প্রাণ গেল ছেলেরকিশোরগঞ্জে টর্চলাইট জ্বালিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত শতাধিকহাদি হত্যার বিচারসহ তিন দফা দাবিতে চবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপনতেলপারই খাল: গাইড ওয়ালে আটকে কোটি টাকার সেতুকপ-৩১ সামনে রেখে প্রতিবন্ধীদের জলবায়ু সুরক্ষায় সাত দফা দাবি
বিজ্ঞাপন

বিশেষ ক্ষমতায় নারীদের বশ করেন কবিরাজ, অবশেষে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক০৩ নভেম্বর ২০২৬, ১১:০০ পিএম
বিশেষ ক্ষমতায় নারীদের বশ করেন কবিরাজ, অবশেষে গ্রেপ্তার

পটুয়াখালীর কলাপাড়ায় কবিরাজি চিকিৎসার নামে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলা এবং অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগে তাইজুল ইসলাম মুসা (৪০) নামে এক কথিত কবিরাজকে গ্রেপ্তার করেছে এসআরবি-৮ এর সদস্যরা।

মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় কলাপাড়া চৌরাস্তা সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করা হয়। গ্রেপ্তার মুসা উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের রাজ্জাক মোল্লার ছেলে। দীর্ঘদিন ধরে ঝাড়ফুঁকের মাধ্যমে চিকিৎসা দেওয়ায় এলাকায় তিনি ‘মুসা হুজুর’ নামে পরিচিত।

এ ঘটনায় গত ৩১ আগস্ট কিশোরীর সৎবাবা বাদী হয়ে মুসাসহ ১১ জনের বিরুদ্ধে কলাপাড়া থানায় মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, কিশোরীর সৎ বাবা বরিশালের রূপাতলী এলাকার বাসিন্দা। তিনি দ্বিতীয় স্ত্রী ও সৎ মেয়েকে নিয়ে প্রায় দুই মাস ধরে কলাপাড়া পৌর শহরের মদিনাবাগ এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করছেন। কিশোরী দীর্ঘদিন অসুস্থ থাকায় দুই মাস আগে পূর্বপরিচিত এক ব্যক্তির মাধ্যমে চিকিৎসার জন্য মুসার সঙ্গে যোগাযোগ করা হয়। এরপর চিকিৎসার সুবাদে মুসা প্রায়ই ওই বাসায় যাতায়াত করতেন। এক পর্যায়ে কিশোরীর সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...