শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর নির্বাচিত কিশোরগঞ্জের শেখ রহমানসড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, লরি চালক গ্রেপ্তারভুয়া সন্দেহে তিনজন পুলিশকে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরাশুক্রবার সুনামগঞ্জে টানা ৬ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যুৎ সরবরাহআজকের নামাজের সময়সূচি: ০৬ নভেম্বর ২০২৬লক্ষ্মীপুরে অসুস্থ মাকে হাসপাতালে নেওয়ার পথে প্রাণ গেল ছেলেরকিশোরগঞ্জে টর্চলাইট জ্বালিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত শতাধিকহাদি হত্যার বিচারসহ তিন দফা দাবিতে চবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপনতেলপারই খাল: গাইড ওয়ালে আটকে কোটি টাকার সেতু
বিজ্ঞাপন

শুক্রবার সুনামগঞ্জে টানা ৬ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যুৎ সরবরাহ

নিজস্ব প্রতিবেদক০৬ নভেম্বর ২০২৬, ০৩:১৪ এএম
শুক্রবার সুনামগঞ্জে টানা ৬ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যুৎ সরবরাহ

সুনামগঞ্জে জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের জন্য শুক্রবার (৬ নভেম্বর) টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এতে সাময়িক ভোগান্তিতে পড়বেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন প্রায় ৩৫ হাজার গ্রাহক।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ সুনামগঞ্জ।

বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল আহমেদ।

বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ (পিজিসিবি), সুনামগঞ্জের জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের জন্য শুক্রবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৩৩ কেভি বাস শাটডাউন করা হবে। এ কারণে পিডিবির ৩৩ কেভি ইনকামিং সোর্স বন্ধ হয়ে যাবে এবং এর আওতাধীন সব ফিডারে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ শেষ করে পুনরায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...