শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, লরি চালক গ্রেপ্তারভুয়া সন্দেহে তিনজন পুলিশকে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরাশুক্রবার সুনামগঞ্জে টানা ৬ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যুৎ সরবরাহআজকের নামাজের সময়সূচি: ০৬ নভেম্বর ২০২৬লক্ষ্মীপুরে অসুস্থ মাকে হাসপাতালে নেওয়ার পথে প্রাণ গেল ছেলেরকিশোরগঞ্জে টর্চলাইট জ্বালিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত শতাধিকহাদি হত্যার বিচারসহ তিন দফা দাবিতে চবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপনতেলপারই খাল: গাইড ওয়ালে আটকে কোটি টাকার সেতুকপ-৩১ সামনে রেখে প্রতিবন্ধীদের জলবায়ু সুরক্ষায় সাত দফা দাবি
বিজ্ঞাপন

লক্ষ্মীপুরে অসুস্থ মাকে হাসপাতালে নেওয়ার পথে প্রাণ গেল ছেলের

নিজস্ব প্রতিবেদক০৬ নভেম্বর ২০২৬, ০২:৫৫ এএম
লক্ষ্মীপুরে অসুস্থ মাকে হাসপাতালে নেওয়ার পথে প্রাণ গেল ছেলের

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় সিএনজিচালিত অটোরিকশায় করে অসুস্থ মাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় আহত হোন ছেলে মো. হেলাল (৩৮)। এদিন রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার আথাকরা বাজার থেকে নোয়াখালীর মাইজদীতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হেলাল রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের আমিন উদ্দিন জমদ্দার বাড়ির বাসিন্দা। তিনি স্থানীয় আথাকরা বাজারে চায়ের দোকান চালাতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন হেলালের মা স্ট্রোক করেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালীর মাইজদীতে নেওয়ার সিদ্ধান্ত হয়। পরিবারের সদস্যদের নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় রওনা হন হেলাল। পথে স্থানীয় মুন্সী রাস্তার আগে সড়কের পাশে থাকা বাঁশবোঝাই একটি গাড়ি থেকে ছিটকে আসা বাঁশ তার চোখে ঢুকে যায়। এতে তিনি গুরুতর আহত হন। চোখে বাঁশের অংশ বিদ্ধ অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে চোখ থেকে বাঁশের অংশ বের করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...