বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বন্ধের নির্দেশের পরও সরেনি সুন্দরবন সংলগ্ন রিসোর্ট, পরিদর্শনে পরিবেশ প্রতিমন্ত্রীবাহাত্তরের সংবিধান পরিবর্তন করলে বিএনপির দীর্ঘদিন ক্ষমতায় থাকার সুযোগ তৈরি হবে: জেডিপিরাতের আঁধারে কৃষকের ১৪০০ কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরাসাদেক হোসেন খোকা ছিলেন রাজপথের খাঁটি যোদ্ধা: মির্জা আব্বাসসাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি, সাইবার সুরক্ষা আইনে যুক্ত হচ্ছে বিধানজানুয়ারির মধ্যে নতুন মজুরি কাঠামো কার্যকর: শ্রমমন্ত্রীগোল্ডস্যান্ডসের সঙ্গে যুক্ত হলেন দীঘিসাড়ে চার ঘণ্টার প্রাণপণ চেষ্টায় রক্ষা পেল দুই হাতির শাবকমিশিগানে এল সাঈদের ঐতিহাসিক বিজয়ে উচ্ছসিত বাংলাদেশি কমিউনিটিএক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড!
বিজ্ঞাপন

সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক০৪ নভেম্বর ২০২৬, ০৮:৪০ পিএম
সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা

শ্রমিক অসন্তোষ ও সংঘর্ষের ঘটনায় সাভার ও আশুলিয়ার দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বুধবার (৪ নভেম্বর) কারখানা ও শ্রমিকদের সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া।

তিনি জানান, সাভার ও আশুলিয়ার উদ্ভূত পরিস্থিতিতে ২০০টিরও বেশি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

এর আগে সন্ধ্যা ৭টার দিকে ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন বলেন, শ্রমিকদের আড়াল করে দুষ্কৃতকারীরা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এদের মধ্যে নিষিদ্ধ সংগঠনের লোকজনের সংখ্যাই বেশি। হেমায়েতপুরে মূলত তারাই প্রথমে পোশাক কারখানায় হামলা চালায়। এতে সাধারণ শ্রমিকেরা আতঙ্কিত হয়ে কারখানা থেকে বের হয়ে আসেন। আজকের ঘটনার সঙ্গে প্রকৃত শ্রমিকেরা জড়িত ছিলেন না।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...