শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ধাওয়া খেয়ে ডাবগাছে আশ্রয়, সাড়ে ৩ ঘণ্টা পর নামলেন যুবকগোপালগঞ্জের সাবেক তিন ইউপি চেয়ারম্যান ঢাকা থেকে গ্রেপ্তারচুরির অভিযোগে ক্ষুব্ধ জনতার হামলা, বাড়ির মালামালে আগুনযুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর নির্বাচিত কিশোরগঞ্জের শেখ রহমানসড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, লরি চালক গ্রেপ্তারভুয়া সন্দেহে তিনজন পুলিশকে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরাশুক্রবার সুনামগঞ্জে টানা ৬ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যুৎ সরবরাহআজকের নামাজের সময়সূচি: ০৬ নভেম্বর ২০২৬লক্ষ্মীপুরে অসুস্থ মাকে হাসপাতালে নেওয়ার পথে প্রাণ গেল ছেলেরকিশোরগঞ্জে টর্চলাইট জ্বালিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত শতাধিক
বিজ্ঞাপন

চুরির অভিযোগে ক্ষুব্ধ জনতার হামলা, বাড়ির মালামালে আগুন

নিজস্ব প্রতিবেদক০৬ নভেম্বর ২০২৬, ০৪:৩০ এএম
চুরির অভিযোগে ক্ষুব্ধ জনতার হামলা, বাড়ির মালামালে আগুন

হবিগঞ্জের মাধবপুরে সম্প্রতি গরু চুরির অভিযোগকে কেন্দ্র করে অভিযুক্ত কয়েকজনের বাড়িতে হামলা চালিয়ে মালামালে আগুন ধরিয়ে দিয়েছে ক্ষুব্ধ জনতা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) মাধবপুর উপজেলার ১০ নম্বর ছাতিয়াইন ইউনিয়নের পিয়াইম গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পিয়াইম গ্রামের জুয়েল, উজ্জ্বল ও সাজু, সোহেল নামে কয়েকজনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চুরির অভিযোগ করে আসছেন স্থানীয় বাসিন্দারা। তারা বিভিন্ন সময় মানুষের বাড়িঘর থেকে চুরি করে মালামাল নিজেদের বাড়িতে নিয়ে ব্যবহার করতেন। এসব চুরিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে গ্রামবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছিল। সম্প্রতি একটি হিন্দু বাড়িতে অস্ত্র দেখিয়ে জোরপূর্বক গরু নিয়ে আসায় বৃহস্পতিবার দুপুরে উত্তেজিত লোকজন অভিযুক্তদের বাড়িতে হামলা চালিয়ে ঘরে থাকা বিভিন্ন মালামালে আগুন ধরিয়ে দেন।

এ বিষয়ে ছাতিয়াইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিনহাজ উদ্দিন চৌধুরী এশিয়া পোস্টকে জানান, যাদের বাড়ির মালামাল পুড়িয়ে দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে চুরির অভিযোগে একাধিক মামলাও রয়েছে। সম্প্রতি হিন্দু বাড়িতে চুরি করায় ক্ষুব্ধ হয়ে স্থানীয় লোকজন এ ঘটনা ঘটিয়েছেন।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...