টিভির পর্দায় আজ পাকিস্তান-ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচ

ত্রিদেশীয় ক্রিকেট সিরিজের চতুর্থ ম্যাচে আজ মাঠে নামছে পাকিস্তান ও ইংল্যান্ড। চলমান এই টুর্নামেন্টে দল দুটির মধ্যকার দ্বিতীয় লড়াই এটি। এর আগের দেখায় স্বাগতিক পাকিস্তানের কাছে ৮৭ রানের বড় ব্যবধানে হেরেছিল ইংলিশরা।
টানা দুই ম্যাচ জিতে টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ফাইনালের পথে বেশ ভালোভাবেই এগিয়ে গেছে পাকিস্তান। অন্যদিকে টুর্নামেন্টে টিকে থেকে ফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখতে হলে আজকের খেলায় জয় ছাড়া অন্য কোনো সমীকরণ নেই ইংল্যান্ডের সামনে।
মাঠের লড়াইয়ে পাকিস্তান-ইংল্যান্ডের এই গুরুত্বপূর্ণ দ্বৈরথ ছাড়াও আজ টেলিভিশনের পর্দায় উপভোগ করা যাবে বিভিন্ন খেলার আরও কিছু ম্যাচ।
খেলাধুলা থেকে আরও পড়ুন

