ওয়েস্ট ইন্ডিজের পরীক্ষা নিচ্ছে বাংলাদেশ

টস জিতে আগে ব্যাটিং নেওয়া বাংলাদেশ ২৯ ওভারে ২ উইকেটে ৯৬ রান করে দ্বিতীয় সেশনের খেলা শুরু করে। লাঞ্চ বিরতির পর স্বাগতিকেরা কেবল এক উইকেট হারিয়েছে। সেই উইকেটও ওয়েস্ট ইন্ডিজকে আদায় করে নিতে হয়েছে। ৩৬তম ওভারের তৃতীয় বলে জোমেল ওয়ারিকানকে সুইপ করতে যান শান্ত। ওয়ারিকানের মতো ওয়েস্ট ইন্ডিজের অন্যান্য ফিল্ডাররা আবেদন করলেও আম্পায়ার সাড়া দেননি। রিভিউতে দেখা যায়, সুইপ করার সময় ওয়ারিকানের বল শান্তর ব্যাট-গ্লাভস ফাঁকি দিয়ে প্যাডে আঘাত করেছে। তিন লাল বাতি জ্বলায় শান্ত আউট হয়ে যান।
খেলাধুলা থেকে আরও পড়ুন

