বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
জাতীয় গ্রিডের পাইপলাইন ছিদ্র করে ৪২৯২ লিটার তেল চুরিভোটে ভরাডুবির পর ট্রাম্পের দলে ভাঙন, নতুন জোট গড়ছেন ভ্যান্সশান্ত গাজীপুর, রাজপথ ছেড়ে শিল্পাঞ্চলে কাজে ফিরেছেন শ্রমিকেরাজলপাই সংগ্রহে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ালেন ইসরায়েলের সাবেক জেনারেলরারেমিট্যান্স যোদ্ধাদের মতো অত্যাচারিত আর কেউ নেই: এমপি মনিরুলসাতক্ষীরায় বিপন্ন প্রজাতির বনবিড়াল উদ্ধারশীতলক্ষ্যা দূষণে আর্থিক ক্ষতি নিরূপণ করে প্রতিবেদন দিতে বললেন হাইকোর্টবাবা হারালেন সাংবাদিক মেহেদী হাসান বাবুনিখোঁজ কিশোরীর লাশ মিলল ডোবায়, পরিবারের দাবি ধর্ষণের পর হত্যাপ্রাণিসম্পদ হাসপাতালে চিকিৎসক সংকট, কর্মচারীদের দিয়েই চলছে পশুর চিকিৎসা
বিজ্ঞাপন

হতাশায় দিন শেষ করল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক০৫ নভেম্বর ২০২৬, ০৫:০৪ পিএম
হতাশায় দিন শেষ করল বাংলাদেশ

টস জিতে আগে ব্যাটিং নিলেও ওয়েস্ট ইন্ডিজকে শুরুতেই বেশ চাপে ফেলে দেয় বাংলাদেশ। ৮.৪ ওভারে ৩ উইকেটে ২৭ রানে পরিণত হয় উইন্ডিজ। দুই ওপেনার ব্র্যান্ডন কিং, জশুয়া ডা সিলভাকে ফিরিয়েছেন তাসকিন। যাঁদের মধ্যে ৯ রান করা কিংকে বোল্ড করে স্টাম্প খণ্ড-বিখণ্ড করে দেন তাসকিন। আরেক ওপেনার ডা সিলভা ১২ রান করে বাংলাদেশের গতিতারকার এলবিডব্লুর শিকার হয়েছেন। আর তিন নম্বরে নামা ওপেনার কাভেম হজকে (১) বোল্ড করেন হাসান মাহমুদ।

টপ অর্ডারের তিন ব্যাটারকে হারানোর পর হাল ধরেন জাঙ্গু-কেভিন উইকহাম। যেখানে উইকহামের এই সিলেট টেস্ট দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে। চতুর্থ উইকেটে তাঁরা (উইকহাম-জাঙ্গু) ২৫১ বলে ১৩১ রানের জুটি গড়েন। এই জুটি গড়ার পথে তাঁরা চাইলে বাংলাদেশের ফিল্ডারদের ধন্যবাদ দিতে পারেন। জাঙ্গু দুইবারই জীবন পেয়েছেন। দুইবারই বোলার ছিলেন হাসান মাহমুদ। যার মধ্যে ১৭তম ওভারের প্রথম বলে লিটন দাস ডাইভ দিয়েও বলের নাগাল পাননি। জাঙ্গুর রান তখন ২২। ওয়েস্ট ইন্ডিজ ৬০ রানে হারাতে পারত চতুর্থ উইকেট।

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...