বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
জলপাই সংগ্রহে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ালেন ইসরায়েলের সাবেক জেনারেলরারেমিট্যান্স যোদ্ধাদের মতো অত্যাচারিত আর কেউ নেই: এমপি মনিরুলসাতক্ষীরায় বিপন্ন প্রজাতির বনবিড়াল উদ্ধারশীতলক্ষ্যা দূষণে আর্থিক ক্ষতি নিরূপণ করে প্রতিবেদন দিতে বললেন হাইকোর্টবাবা হারালেন সাংবাদিক মেহেদী হাসান বাবুনিখোঁজ কিশোরীর লাশ মিলল ডোবায়, পরিবারের দাবি ধর্ষণের পর হত্যাপ্রাণিসম্পদ হাসপাতালে চিকিৎসক সংকট, কর্মচারীদের দিয়েই চলছে পশুর চিকিৎসাআ.লীগের সাবেক নেতার আস্থাভাজনদের জড়িত থাকার তথ্য পেয়েছে ডিবিকার্ব আর ফ্যাট কি আসলেই শত্রু? জানুন পুষ্টিবিজ্ঞানের বড় বড় মিথএক পেসার কেন কম খেলাল বাংলাদেশ, তাসকিনের ব্যাখ্যা
বিজ্ঞাপন

পুরোনো দিনের স্মৃতি নিয়ে ফাহিমের নতুন গান ‘অশ্রু’

নিজস্ব প্রতিবেদক০৫ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পিএম
পুরোনো দিনের স্মৃতি নিয়ে ফাহিমের নতুন গান ‘অশ্রু’

নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হয়েছেন সংগীতশিল্পী ফাহিম ইসলাম। এবারের গানের শিরোনাম ‘অশ্রু’। গানটির বিশেষত্ব হলো, এর সুর করেছেন ফাহিম নিজেই। শুধু কণ্ঠ দেওয়াই নয়, গানটিতে গিটারও বাজিয়েছেন তিনি। কথা লিখেছেন সিমন এবং সংগীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত।

তবে একেবারে নতুন কোনো গান নয়, প্রায় দুই দশক আগের স্মৃতি জড়িয়ে আছে ‘অশ্রু’র সঙ্গে। ২০০৪-২০০৫ সালের দিকে গানটি লিখেছিলেন ফাহিম। তখন ব্যান্ডের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এত বছর পর সেই গানটিই নতুন করে সংগীতায়োজন করে প্রকাশ করলেন এই শিল্পী।

গানটি নিয়ে ফাহিম ইসলাম বলেন, ‘২০০৪-২০০৫ সালের দিকে গানটি লিখেছিলাম। তখন আমি ব্যান্ড করতাম। নিজের ভালো লাগা থেকেই এত বছর পর নতুন করে গানটি তৈরি করেছি। তবে চেষ্টা করেছি সেই সময়ের ব্যান্ডের আবহ ও পুরোনো স্বাদটা ধরে রাখতে। গানটির সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে। আশা করি, নতুনভাবে করা ‘অশ্রু’ শুনে শ্রোতারাও সেই পুরোনো দিনের কিছুটা অনুভূতি খুঁজে পাবেন।’

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ফাহিম ইসলামের ইউটিউব চ্যানেলে গানটির লিরিক্যাল ভিডিও প্রকাশ করা হয়েছে। ইউটিউবের পাশাপাশি আইটিউনস, অ্যামাজন মিউজিক, ইউটিউব মিউজিক ও ফেসবুকসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মেও গানটি শোনা যাচ্ছে।

২০০৮ সালে ‘ব্যস্ত’ অ্যালবাম প্রকাশের মধ্য দিয়ে সংগীতাঙ্গনে আত্মপ্রকাশ করেন ফাহিম ইসলাম। এরপর ২০১০ সালে ‘কেনো বলো না’ এবং ২০১৩ সালে ‘বলছি তোমায়’ শিরোনামে প্রকাশিত হয় তার আরও দুটি একক অ্যালবাম। এ ছাড়া প্রায় ২০টি একক গান প্রকাশ করেছেন তিনি।

সংগীতশিল্পী পরিচয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও পরিচিত ফাহিম। দেশের স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান ডেডলাইন মিউজিকের কর্ণধারও তিনি।

বিনোদন থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...