১৯০ শিশুর মৃত্যুর ঘটনায় কেনিয়ায় ‘কাল্ট’ নেতার ২০০ বছরের কারাদণ্ড

কেনিয়ায় ধর্মীয় বিশ্বাসের নামে অনুসারীদের অনাহারে রেখে হত্যার ঘটনায় পল ম্যাকেঞ্জি নামে এক ধর্মীয় গোষ্ঠীর নেতাকে ২০০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এই ঘটনায় নিহত ১৯১ জনের মধ্যে ১৯০ জনই শিশু। শুক্রবার (৬ নভেম্বর) দেশটির মোম্বাসা হাইকোর্ট এ রায় দেন। একই মামলায় ম্যাকেঞ্জির সঙ্গে আরও দুই ডজনের বেশি ব্যক্তিকে সাজা দেওয়া হয়েছে।
সিএনএন জানায়, ম্যাকেঞ্জি গুড নিউজ ইন্টারন্যাশনাল চার্চের প্রতিষ্ঠাতা। আদালতের বিচারক ডায়ানা কাভেদজা জানান, ম্যাকেঞ্জিকে ১০০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে অনাহারে মৃত্যুর জন্য এবং আরও ১০০ বছর সরাসরি হত্যাকাণ্ডের জন্য।
নিহতদের মধ্যে ১৬১ শিশুর বয়স ছিল ৯ বছর বা তার কম। ১০ থেকে ১৩ বছর বয়সী ছিল ২২ জন এবং ১৪ থেকে ১৬ বছর বয়সী পাঁচজন। বাকি দুজনের বয়স নিশ্চিত হওয়া যায়নি। বিচারক জানান, দণ্ডিত ব্যক্তিদের কয়েকজনের সন্তান এখনো নিখোঁজ। তাদের মৃত বলে ধারণা করা হচ্ছে।

