সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

ইরানের অর্থায়নে নতুন আঞ্চলিক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে হিজবুল্লাহ, সূত্রের দাবি

নিজস্ব প্রতিবেদক২৬ অক্টোবর ২০২৬, ১১:৫৩ পিএম
ইরানের অর্থায়নে নতুন আঞ্চলিক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে হিজবুল্লাহ, সূত্রের দাবি

অস্ত্র ও বিস্ফোরক সংগ্রহের কাজ এখনো চলছে। এর মধ্যে চলতি মাসে লেবানিজ সরকার হিজবুল্লাহর বিপুল পরিমাণ বিস্ফোরক জব্দ করার পর সংগঠনটি স্বীকার করেছে যে, সেগুলো তাদেরই ছিল এবং ইসরায়েলে ব্যবহারের জন্য রাখা হয়েছিল। হিজবুল্লাহর এক কর্মকর্তা ও লেবাননের এক নিরাপত্তা সূত্র রয়টার্সকে জানিয়েছে, বিস্ফোরকগুলো মূলত হামলাকারী ড্রোনে ব্যবহারের জন্য রাখা হয়েছিল।

যুদ্ধের গুরুত্বপূর্ণ কয়েকটি ফ্রন্টে ক্ষয়ক্ষতির পর হিজবুল্লাহকে তাদের কমান্ড ও নিয়ন্ত্রণ সক্ষমতাও পুনর্গঠন করতে হবে বলে জানিয়েছেন একজন লেবানিজ নিরাপত্তা কর্মকর্তা এবং সংগঠনটির কার্যক্রম সম্পর্কে অবগত আরও তিন কর্মকর্তা।

তাদের দাবি, দক্ষিণ লেবাননের বিন্ত জবেইল শহর ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পর্বতশ্রেণির মতো গুরুত্বপূর্ণ এলাকায় হিজবুল্লাহ ছোট ছোট ইউনিটে ভাগ হয়ে অভিযান চালিয়েছে। একই সঙ্গে অ্যান্টি-ট্যাংক রকেটের ব্যবহার সীমিত রাখার কৌশলের কারণে কিছু ইউনিট বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে ইসরায়েলের দূরনিয়ন্ত্রিত অস্ত্রব্যবস্থার মোকাবিলা করতে তাদের সমস্যায় পড়তে হয়।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবানন পর্যবেক্ষণ এবং নিজেদের সেনাদের ঝুঁকি কমাতে তারা দূরনিয়ন্ত্রিত ব্যবস্থা ব্যবহার করছে। এর মধ্যে সশস্ত্র ড্রোন ও অস্ত্রবাহী দূরনিয়ন্ত্রিত যানও রয়েছে।

নতুন করে সংঘাত শুরু হলে হিজবুল্লাহ তাতে সরাসরি অংশ নেবে কি না, তা এখনো স্পষ্ট করেনি। তবে সংগঠনটির গণমাধ্যম দপ্তর জানিয়েছে, লেবাননে সংঘাত বাড়ানোর জন্য ইসরায়েলি নেতাদের কোনো অজুহাত দিতে চায় না তারা। বিশেষ করে, নিজেদের সমর্থক জনগোষ্ঠী আবারও বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা নিয়ে উদ্বিগ্ন হিজবুল্লাহ।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...