সুখ তুমি কী, বড় জানতে ইচ্ছে করে...

যেভাবে নিজেকে তৈরি করবেন
সবার সামনে জাহির করার জন্য জীবন নয়। নিজের ভেতরের প্রশান্তির জন্য বাঁচাটাই আসল। আপনার প্রতিটি মুহূর্ত সুন্দর হতে পারে, এমনকি তার কোনো সাক্ষী বা দর্শক না থাকলেও। সুখ যদি হুট করে বেছে নেওয়া না যায়, তবে ছোট ছোট অভ্যাসের মাধ্যমে এটিকে নিজের জীবনে চাষ করে নেওয়া সম্ভব। যেমন—
ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করুন: মানুষের সঙ্গে বাস্তব ও অর্থপূর্ণ যোগাযোগ মানসিক সুস্থতার বড় চাবিকাঠি। পরিবার বা ভালো বন্ধুদের সঙ্গে সময় কাটান।
কৃতজ্ঞতা প্রকাশ করুন:প্রতিদিন নিজের জীবনে ঘটে যাওয়া ছোট ছোট ভালো বিষয়গুলোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করার অভ্যাস করুন।
মনোযোগ বা মাইন্ডফুলনেস বাড়ান:বর্তমান মুহূর্তে বেঁচে থাকা এবং গভীরভাবে চারপাশ অনুভব করা মনের শান্তি বাড়ায়।
স্ক্রিন টাইম কমান:সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সময় কাটানো বিষণ্নতা ও একাকিত্ব বাড়াতে পারে। তাই অনলাইন দুনিয়া থেকে মাঝেমধ্যে বিরতি নিন।
নিজের যত্ন ও থেরাপি: পর্যাপ্ত ঘুম, স্বাস্থ্যকর খাবার এবং প্রয়োজনে পেশাদার চিকিৎসকের সাহায্য নিতে দ্বিধা করবেন না।
সূত্র:মিডিয়াম, বেটার হেল্প, দ্য চোসুনিলবো

