২১ অক্টোবরের ইতিহাস: ট্রাফালগারের যুদ্ধ থেকে নোবেল প্রবর্তকের জন্ম

মহাকালের পরিক্রমায় প্রতিদিনই যোগ হয় নতুন নতুন ঘটনা। কিছু ঘটনা সময়ের সঙ্গে হারিয়ে গেলেও কিছু অধ্যায় স্থায়ী জায়গা করে নেয় ইতিহাসের পাতায়। রাজনীতি, যুদ্ধ, বিজ্ঞান কিংবা সংস্কৃতির বাঁক বদলানো সেইসব ঘটনা যুগ যুগ ধরে মানুষকে অনুপ্রাণিত করে। ক্যালেন্ডারের পাতায় আজ ২১ অক্টোবর। একনজরে জেনে নেওয়া যাক এই দিনটিতে বিশ্বজুড়ে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা এবং বিশিষ্ট ব্যক্তিদের জন্ম-মৃত্যুর খতিয়ান।
ইতিহাসের পাতায় আজকের দিনের ঘটনাবলি
১২৯৬ সালের এই দিনে দিল্লির মসনদে বসেন সুলতান আলাউদ্দিন খিলজি।
১৮০৫ সালে শুরু হয়েছিল ঐতিহাসিক ট্রাফালগারের যুদ্ধ। জিব্রাল্টার প্রণালীর কাছাকাছি এই লড়াইয়ে লর্ড হোরেসিও নেলসনের নেতৃত্বাধীন ব্রিটিশ নৌবাহিনীর মুখোমুখি হয় ফ্রান্স ও স্পেনের সম্মিলিত বাহিনী। ব্রিটিশদের বিজয় উনিশ শতকে তাদের ইতিহাসের অন্যতম সেরা সামরিক সাফল্য হিসেবে বিবেচিত হয়।
১৮৫৭ সালে ব্রিটিশ প্রশাসন কলকাতায় প্রেসিডেন্সি কলেজ প্রতিষ্ঠার প্রস্তাব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে।
১৯৪৩ সালের ২১ অক্টোবর সিঙ্গাপুরে আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠার ঐতিহাসিক ঘোষণা দেন নেতাজি সুভাষচন্দ্র বসু।
১৯৫০ সালে তিব্বত দখল করে নেয় চীনা সেনাবাহিনী।
১৯৬৯ সালে উইলি ব্রান্ট পশ্চিম জার্মানির চ্যান্সেলর পদে নির্বাচিত হন।
১৯৮০ সালে খুলনা কারাগারে বন্দিদের বিদ্রোহ দমনে অভিযান চালায় পুলিশ। সেই রক্তক্ষয়ী ঘটনায় ৩৫ জন বন্দি প্রাণ হারান এবং উদ্ধার করা হয় জিম্মি হওয়া ২৪ জনকে।
১৯৮৪ সালে বাংলাদেশে অ্যাসিড নিক্ষেপের অপরাধে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান কার্যকর করা হয়।
১৯৯১ সালে মস্কোর ক্রেমলিন ভবনে নতুনভাবে গঠিত সোভিয়েত ইউনিয়নের পার্লামেন্ট বা সুপ্রিম সোভিয়েতের উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হয়।
১৯৯৩ সালে সাইপ্রাসের রাজধানী নিকোসিয়ায় শুরু হয় ৫০টি দেশের অংশগ্রহণে ৫ দিনব্যাপী কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মেলন।
২০০১ সালে চীনের সাংহাইয়ে বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী ভবনে অনুষ্ঠিত হয় এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (অ্যাপেক) নেতাদের নবম অনানুষ্ঠানিক শীর্ষ সম্মেলন। এতে সভাপতিত্ব করেন তৎকালীন চীনা প্রেসিডেন্ট চিয়াং চেমিন।
যাঁদের জন্ম হয়েছিল এই দিনে
১৫৮১ সালে জন্ম নেন ইতালীয় বারোক চিত্রশিল্পী দমেনিকো জাম্পিয়েরি।
১৭৬০ সালে জাপানি চিত্রশিল্পী কাতুশিকো জোকুসাইয়ের জন্ম হয়।
১৭৭২ সালে পৃথিবীতে আসেন ইংরেজ কবি ও সমালোচক স্যামুয়েল কোলরিজ।
১৮৩৩ সালের এই দিনে জন্মগ্রহণ করেন সুইডিশ রসায়নবিদ, প্রকৌশলী ও ডিনামাইটের উদ্ভাবক আলফ্রেড বার্নার্ড নোবেল, যাঁর অর্থায়নে পরবর্তী সময়ে প্রবর্তিত হয় বিশ্ববিখ্যাত নোবেল পুরস্কার।
১৮৬৮ সালে জন্ম নেন সামরিক ট্যাংকের উদ্ভাবক আর্নেস্ট ডানলপ সুইনটন।
১৯৩১ সালে জন্ম নেন ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও পরিচালক শাম্মী কাপুর।
১৯৪০ সালে জন্ম নেন ইংল্যান্ড ক্রিকেট দলের সাবেক তারকা ব্যাটার জিওফ বয়কট।
১৯৬৭ সালে জন্ম নেন ইংল্যান্ডের সাবেক ফুটবলার পল ইন্স।
যাঁরা বিদায় নিয়েছেন
১৯৩১ সালে মারা যান অস্ট্রিয়ান নাট্যকার ও ঔপন্যাসিক আর্টুর শনিটসল।
১৯৭৫ সালে প্রখ্যাত ব্রিটিশ ইতিহাসবিদ আর্নল্ড টয়েনবির জীবনাবসান ঘটে।
১৯৭৬ সালের এই দিনে মারা যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ছাত্রী ও ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ ফজিলতুন্নেসা।
১৯৮৪ সালে পরলোকগমন করেন ফরাসি চলচ্চিত্র নির্মাতা ফ্রাঁসোয়া ক্রুফো।
২০১২ সালের ২১ অক্টোবর মারা যান হিন্দি চলচ্চিত্রের প্রখ্যাত পরিচালক ও প্রযোজক যশ চোপড়া।

