গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ, ছুটি ১৫ কারখানায়

গাজীপুরের কালিয়াকৈরে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এ ঘটনায় মৌচাক, সফিপুর ও কোনাবাড়ী এলাকার অন্তত ১৫টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টার দিকে কালিয়াকৈরের এসেনশিয়াল ক্লোথিং লিমিটেড কারখানার শ্রমিকেরা বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরে ছুটি ঘোষণা করা আশপাশের অন্যান্য কারখানার শ্রমিকরাও তাদের সঙ্গে যোগ দেন।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, সকালে এসেনশিয়াল ক্লোথিং লিমিটেডের শ্রমিকেরা কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন। পরে তারা মিছিল নিয়ে কালিয়াকৈর-ফুলবাড়িয়া সড়কে অবস্থান নেন। এ সময় আশপাশের বিভিন্ন কারখানায় ছুটি দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন তারা। একপর্যায়ে কয়েকটি কারখানার ফটকে ইটপাটকেল নিক্ষেপ করেন বিক্ষোভকারীরা।
সারাদেশ থেকে আরও পড়ুন

