আজ আপনার ভাগ্যে কী থাকতে পারে, জেনে নিন রাশিফলে

কর্মক্ষেত্রের ব্যস্ততা, নতুন সিদ্ধান্ত, অর্থনৈতিক চড়াই-উতরাই কিংবা সম্পর্কের টানাপোড়েন; প্রতিটি রাশির জাতক-জাতিকার জন্য আজকের দিনটি নিয়ে আসতে পারে ভিন্ন ভিন্ন অনুভূতি ও অভিজ্ঞতা। কারও বাণিজ্যিক উন্নতির জোরালো সম্ভাবনা থাকলেও কারও ক্ষেত্রে অর্থব্যয় কিংবা পারিবারিক অস্বস্তি দেখা দিতে পারে। অন্যদিকে প্রেমের সম্পর্কে যেমন শুভসূচনার আভাস রয়েছে, তেমনই রয়েছে সতর্ক থাকার বার্তাও।
একনজরে দেখে নেওয়া যাক বুধবারের (২৮ অক্টোবর) রাশিফলে আপনার ভাগ্যে কী থাকতে পারে:
মেষ (২১ মার্চ – ১৯ এপ্রিল)
সন্তানের বিষয়ে কোনো ভালো খবর পেতে পারেন। ব্যবসার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা আছে। ব্যবসায় ভেবেচিন্তে খরচ করুন। গাড়ি কেনার পরিকল্পনা থাকলে তা এড়িয়ে চলুন। বিবাহযোগ্যদের বিয়ের কথা চলতে পারে। বাবার সঙ্গে কোনো প্রকার মতবিরোধ হওয়ার আশঙ্কা আছে। বেশি খরচ করা থেকে সাবধান থাকা দরকার।
বৃষ (২০ এপ্রিল – ২০ মে)
স্বামী বা স্ত্রী বেহিসাবি খরচ করায় সংসারে অশান্তি হতে পারে। কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা আছে। অফিসের আলোচনায় উপস্থিত থেকে উপকৃত হতে পারেন।
আপনার আর্কষণীয় বন্ধুত্বসুলভ ব্যক্তিত্ব সবার হৃদয় জয় করে নেবে। আর্থিক লাভ হবে। প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে বোঝাপড়া বাড়িয়ে তোলায় ব্যবসায় লাভ বাড়তে পারে।
মিথুন (২১ মে – ২০ জুন)
স্ত্রীর অসুস্থতার ব্যাপারে একটু চিন্তা থাকতে পারে। সঙ্গীর সঙ্গে বিবাদ এড়িয়ে চলুন। তৃতীয় ব্যক্তির জন্য দাম্পত্যকলহের আশঙ্কা। জমি সংক্রান্ত সমস্যাগুলোর দ্রুত সমাধান করার চেষ্টা করুন।
ব্যবসার উন্নতির জন্য চিন্তাভাবনা জরুরি। কাজের ক্ষেত্রে ভুল স্বীকার করে নিলে পরিস্থিতি অনুকূলে থাকবে। ঋণ শোধ করতে শুরু করুন।
কর্কট (২১ জুন – ২২ জুলাই)
সকালের দিকে কোনো কারণে মেজাজ খারাপ থাকতে পারে। তবে হাতে টাকা আসলে অনেক ঝামেলা থেকে মুক্তি পেতে পারেন। ব্যবসায় উন্নতির সম্ভাবনা আছে। শেয়ারে বুঝেশুনে বিনিয়োগ করুন। সন্ধ্যায় বাড়িতে অতিথি আসতে পারে। প্রেমের জন্য দিনটি ভালো।
সিংহ (২৩ জুলাই – ২২ আগস্ট)
জীবনসঙ্গীর কারণে একটু অশান্তি হতে পারে। আশানুরূপ কাজ না-ও হতে পারে। সন্ধ্যার পরে পরিবারে কোনো খুশির খবর আসতে পারে। স্ত্রীকে বিশেষ কিছু উপহার দেয়ার পরিকল্পনা করতে পারেন। ভ্রমণে আনন্দের সঙ্গে খরচও হবে। বন্ধু বড় পরিমাণ ঋণ দিতে পারে, এতে আর্থিক সংকট দূর হবে।
কন্যা (২৩ আগস্ট – ২২ সেপ্টেম্বর)
রাস্তাঘাটে আঘাতের আশঙ্কা আছে, তাই চলাফেরায় সাবধান হওয়া উচিত। ব্যবসায় কেউ পরিকল্পনা ভেস্তে দেওয়ার চেষ্টা করতে পারে। কর্মচারীদের সজাগ দৃষ্টি রাখতে হবে।
খেলাধুলায় জয় লাভ হতে পারে। প্রেমিকা বিশেষ কিছু করবে যাতে আনন্দ পাবেন। ব্যবসায় অর্থ আগমনের সম্ভাবনা আছে।
তুলা (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর)
কোনো পুরোনো ঘটনাকে কেন্দ্র করে জমানো রাগ মন থেকে দূর করুন। একঘেয়েমি কাটাতে বেড়াতে যেতে পারেন। ভালোবাসার মানুষের কাছ থেকে উপহার পেতে পারেন। কোনো বন্ধুর থেকে সুখবর পেতে পারেন।
ব্যবসায় বিবেচনা না করে কাউকে ঋণ দেওয়া উচিত হবে না। কারণ এটি ভবিষ্যতে বড় সমস্যা তৈরি করতে পারে।

