নেত্রকোনায় ২ অটোরিকশার প্রতিযোগিতায় প্রাণ গেল শিশুর

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে দুটি অটোরিকশা ওমরগাঁও বাজার থেকে কলমাকান্দা শহরের দিকে যাচ্ছিল। এ সময় সাউদা মনি রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। অটোরিকশা দুটি একে অপরটিকে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার জন্য তীব্র প্রতিযোগিতা করছিল। একপর্যায়ে অটোরিকশা দুটির মধ্যে সংঘর্ষ হয় এবং একটি উল্টে গিয়ে সাউদা মনির ওপর পড়ে। এতে সে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সারাদেশ থেকে আরও পড়ুন

