গাজীপুরে অভিযানে গিয়ে ম্যাগজিন-গুলিসহ পিস্তল হারালেন পুলিশ কর্মকর্তা, উদ্ধারে পুরস্কার ঘোষণা

পারভেজ মল্লিক বলেন, ‘আটক ব্যক্তিদের নিয়ে থানায় ফেরার পর আমি বুঝতে পারি, আমার সঙ্গে থাকা পিস্তলটি নেই।’ তবে ঠিক কোথায় বা কীভাবে অস্ত্রটি খোয়া গেছে, তা নিশ্চিত করতে পারেননি তিনি।
তিনি আরও বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। অভিযানের সময় তাঁর সঙ্গে পুলিশের অন্য সদস্যরাও ছিলেন। তিনি হোন্ডা মোবাইল-২-এর দায়িত্বে ছিলেন এবং নিয়ম মেনেই দায়িত্ব পালন করতে গিয়েছিলেন। হারানো পিস্তলটিতে এক রাউন্ড গুলি ছিল বলেও জানান তিনি।
এ বিষয়ে বাসন থানার ওসি হারুনুর রশিদ বলেন, ‘মাদকের আসামি ধরতে গিয়ে এক এএসআইয়ের অস্ত্র হারিয়ে গেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। কেউ হারানো অস্ত্রটির সন্ধান দিতে বা উদ্ধারে সহায়তা করতে পারলে তাঁকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।’
সারাদেশ থেকে আরও পড়ুন

